মানিকপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন বিরবাহা হাঁসদা - The News Lion

মানিকপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়ন;  সোমবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের মুড়াবনি এমএসকে স্কুল প্রাঙ্গনে মানিকপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি চারা গাছ লাগিয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন । 


তিনি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে বলেন বেশি করে গাছ লাগাবেন। সেই গাছকে বড় করে তোলার  জন্য যত্ন করবেন । এই এলাকায় অনেক খালি জায়গা রয়েছে। সেখানে প্রত্যেকে গাছ লাগাবেন ।গাছ বড় হলে আপনারাই লাভবান হবেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ের চারিপাশে তিনি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন  যার ফলে বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকবে । 


তিনি আরো বলেন যে সবুজ ধ্বংস করবেন না। বেশি করে আরো সবুজ করার জন্য গাছ লাগানোর উদ্যোগ নেবেন ।জঙ্গল কেটে নষ্ট করবেন না জঙ্গল কে বাঁচানোর দায়িত্ব আপনাদের। সোমবার প্রায় ৫০০ টি চারা গাছ ওই এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়। সেইসঙ্গে মন্ত্রী বিরবাহা হাঁসদা কে ফুলের তোড়া  ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.